Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
04 September 2026, 03:23 PM পড়তে ১ মিনিট
রাজশাহীতে ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে রেললাইনের পাশে হাবিবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। নিহত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গতকাল বুধবার সকাল ১০ টায় তারা খবর পান যে রাজশাহী নগরের দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, হাবিবুর রহমানসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে।

ধারণা করা হচ্ছে রাত ৩ টায় দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

রাজশাহীতে ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার