সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ সাজেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও সহায়ক। তিনি এ ধরনের মহৎ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান।
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
BN DESK
08 October 2025, 04:13 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর