Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজাপুরে মোবাইলফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম

BN DESK
03 July 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

মোবাইলফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো. খোকন মল্লিক (৪০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

গতকাল বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া গুদিঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত খোকন একই উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মানিত মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইলফোনে লুডু খেলাকে কেন্দ্র করে একই এলাকার আতিয়ার খানের সঙ্গে খোকন মল্লিকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় আতিয়ার তার ভাইয়ের ছেলে আদনান খানকে ঘটনাস্থলে ডাকেন। পরে আদনান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে খোকনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এতে খোকনের কোমরের বাম পাশে ও গালের বাম পাশে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ঝালকাঠি রাজাপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

রাজাপুরে মোবাইলফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম

B
BN DESK | 03 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার