Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতে ওষুধের জন্য বের হয়ে সকালে ড্রেনে মেলে বৃদ্ধের মরদেহ

BN DESK
02 September 2026, 05:14 AM পড়তে ১ মিনিট
রাতে ওষুধের জন্য বের হয়ে সকালে ড্রেনে মেলে বৃদ্ধের মরদেহ

নিউজ ডেস্ক:  সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের ড্রেন থেকে আবুল হোসেন (৭৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয়রা  মরদেহটি উদ্ধার করেন। 

আবুল হোসেন মুনজিতপুর শাপলা এলাকার মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে। 

আবুল হোসেনের বড় ছেলে ডা. কালাম বলেন, গত সোমবার রাতে এশার নামাজ পড়ে ঔষধ আনার কথা বলে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুজি করেও বাবার সন্ধান পাইনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই বাবার মরদেহ পার্কের ড্রেনে পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

রাতে ওষুধের জন্য বের হয়ে সকালে ড্রেনে মেলে বৃদ্ধের মরদেহ

B
BN DESK | 15 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার