Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে কি?

BN DESK
10 October 2025, 01:16 PM পড়তে ১ মিনিট
রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে কি?

সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

অন্যদিকে ওয়াক্তমতো নামাজ আদায় করা খোদ মহান রবের নিকট প্রিয় একটি আমল। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফী সাবিলিল্লাহ্। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সবশেষে আসে এশার ওয়াক্ত। ফজর ও মাগরিবের মতো এশার ওয়াক্তেও ফরজ আদায়ের সময় উচ্চস্বরে কেরাত পড়তে হয়। আবার এশার সালাত আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন- মুনাফিকদের জন্য সবচাইতে ভারী সালাত হলো এশা ও ফজরের সালাত। তারা যদি এই দুই সালাতে কী মর্যাদা আছে জানতে পারতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও এ দুই সালাতে উপস্থিত হতো। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৭)

তবে প্রশ্ন হলো- এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? এ ক্ষেত্রে কেউ কেউ মনে করেন রাত ১২টা পর্যন্ত এশার নামাজ পড়া যায়। তবে ঘড়ির কাটার হিসেবে নির্দিষ্ট সময় ধরে ওয়াক্ত নির্ধারণ সঠিক নয়।

হাদিস অনুযায়ী, সূর্য ডোবার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত সময়কে তিন ভাগে ভাগ করলে এর মাঝামাঝি সময় পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। এই হিসেবে রাতের মধ্যভাগ ১২টাও হতে পারে বা তার পরেও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি এশার নামাজ সাড়ে ৭টায় শুরু হয় এবং সাড়ে ৪টার দিকে ফজর শুরু হয় তাহলে এশার ওয়াক্ত হলো সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এর এক তৃতীয়াংশ হলো রাত সাড়ে ১০টা। এ ক্ষেত্রে এশার নামাজ আদায়ের উত্তম সময় হলো- প্রথম এক তৃতীয়াংশের শেষের দিকে এশার নামাজ পড়া।

আবদুল্লাহ ইবনু ওমর ইবনু আ’স (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) কে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- ফজরের সালাতের ওয়াক্ত সূর্যের ঊর্ধ্বাংশের উদয় না হওয়া পর্যন্ত। জোহরের সালাতের ওয়াক্ত মধ্যাকাশ থেকে সূর্য ঢলার পর আসরের সময় না হওয়া পর্যন্ত। আর আসরের ওয়াক্ত সূর্য হলুদ না হওয়া এবং তার নিম্নাংশ অস্ত না যাওয়া পর্যন্ত। একইভাবে মাগরিবের সালাতের ওয়াক্ত সূর্যাস্ত থেকে শাফাক (সূর্যের লাল আভা) গায়েব না হওয়া পর্যন্ত। এছাড়া এশার সালাতের ওয়াক্ত অর্ধরাত্রি পর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ১২৬৫)

তবে কেউ যদি কোনো কারণে এই সময়ের মধ্যে এশার নামাজ আদায় করতে না পারেন তাহলে ফজরের ওয়াক্ত শুরুর আগে তা আদায় করে নিতে পারবেন। যদিও এমনটা করা মাকরূহ। এ ক্ষেত্রে উত্তম হলো, যথাসময়ে সালাত আদায় করা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে কি?

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার