Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

BN DESK
03 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

মফস্বল ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহতের খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

B
BN DESK | 04 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার