Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

BN DESK
02 September 2026, 03:52 AM পড়তে ১ মিনিট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি। সংস্কার প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।
 
তিনি বলেন, বিএনপি সরকার যদি ৭৫ ভাগ মানুষকে ডিনাই করে, তাহলে তাদের পতন হতেও সময় লাগবে না।
 
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী ( রহ:) এর মাজার জিয়ারতের পূর্বে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
 
খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
তিনি আরও বলেন, বাগেরহাটে শেখ পরিবারের একটা রাজত্ব ছিল। শেখ পরিবার শেখকে বিক্রি করেছে কিন্তু উন্নয়নের নামে ছিটে ফোটাও করেনি।
 
এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি এসব বিষয়ে সরকারের কার্যক্রম ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
 
সফর শেষে তিনি বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

B
BN DESK | 20 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার