Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না : গয়েশ্বর

BN DESK
05 September 2026, 06:05 AM পড়তে ১ মিনিট
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামি, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না।

আজ রোববার (২৫ মে) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায়ই সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূসই সফল হন। ড. ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা।

 

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই।

 

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সঙ্গে আঁতাত করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা ২০২৪ সালের জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে এখন মুকুট চাইছেন, তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়ে দিয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না : গয়েশ্বর

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার