Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

BN DESK
16 March 2024, 07:28 PM পড়তে ১ মিনিট
রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে এক কিশোরীকে (১৫) অপহরণ করে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মফিজুল শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার গভীর রাতে খুলনা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত মফিজুল শেখ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বরইখালী গ্রামের মোহাম্মদ হায়দার শেখের ছেলে। 
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে মফিজুল শেখ নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি গ্রামের সড়ক থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। পরে নেছারাবাদ থানা-পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। ৩ মার্চ মেয়েটির মা বাদী হয়ে এ ঘটনায় মফিজুল শেখকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 
মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-৮ অধিনায়কের কাছে অধিযাচন চিঠি পাঠান। র‌্যাব-৮ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মফিজুল শেখের অবস্থান জানতে পারে। এরপর র‌্যাব-৮ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে খুলনা সদর থানা এলাকা থেকে মফিজুল শেখকে গ্রেফতার করে।  শনিবার দুপুরে গ্রেফতার মফিজুল শেখকে নেছারাবাদ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, গ্রেফতার মফিজুল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার