Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলারের ঘরে

BN DESK
12 May 2024, 10:17 AM পড়তে ১ মিনিট
রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলারের ঘরে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবার ১৮ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। গত বৃহস্পতিবার মার্চ ও এপ্রিল মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া দেনা বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এরপরই রিজার্ভ আবার কমে গেছে। 

বর্তমানে নিট রিজার্ভ ১ হাজার ৮২৩ কোটি ডলার। দেনা পরিশোধের আগে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৮৩ কোটি ডলার। এর আগেও আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ ১৮ বিলিয়নের ডলারে নেমেছিল।  

জানা গেছে, চলতি মাসের শেষদিকে বা আগামী মাসের শুরুতে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ২০ লাখ ডলার পাওয়া যাবে। তখন রিজার্ভ আবার কিছুটা বাড়বে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ বছর আগে ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বেড়ে ২০২০ সালের ১ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়। ওই বছর ৮ অক্টোবর ৪০ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক অতিক্রম করে। এরপর তা বেড়ে কভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের রিজার্ভ রেকর্ড গড়ে ২০২১ সালের ২৪ আগস্ট। ওইদিন রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০৪ কোটি ডলারে উঠে যায়। এরপর ডলার সংকটে গত বছর থেকে রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলারের ঘরে

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার