Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

BN DESK
10 October 2025, 04:28 AM পড়তে ১ মিনিট
রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : পিৎজার নাম শুনলেই ছোট-বড় সবার জিভে পানি চলে আসে। মুখরোচক এই খাবারের খ্যাতি পুরো বিশ্বজুড়েই। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পিৎজা হাউজ থেকেই কিনে খাওয়া হয় এই লোভনীয় খাবার। তবে কম সময়ে ও অল্প উপকরণে যদি পিৎজা তৈরি করতে চান তাহলে আটার রুটি দিয়ে পিৎজা করতে পারেন।

বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে পিৎজা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রুটি দিয়ে কীভাবে পিৎজা তৈরি করবেন -

উপকরণ
১. আটার রুটি ২টি
২.ক্যাপসিকাম ১টি
৩. পেঁয়াজ ১টি
৪. বোনলেস চিকেন ১ কাপ
৫. টমেটো ১ টি
৬. লবণ স্বাদমতো
৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ
৮. মোজারেলা চিজ প্রয়োজনমতো
৯. অরিগানো ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে চিকেন ভাজুন। চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিলি ফ্লেক্স ও অরিগানো মিশিয়ে ভাজুন। মোজারেলা চিজ গ্রেট করে আলাদা রেখে দিন।

আরেকটি প্যানে মিহি করা রসুন ও পেঁয়াজ গরম তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। এতে টোমেটো পিউরি, চিনি ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে পিৎজা সস বানিয়ে নিন।

এরপর পিৎজা সস রুটির উপর ভালো করে লাগিয়ে নিন। তারপর চিকন এবং চিজ দিয়ে রুটি ঢেকে দিন। এর ওপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিন। অরিগানো এবং চিলি ফ্লেক্স দিন। একটি প্যানে তেল গরম করে রুটি পিৎজাটি দিন। মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট অথবা চিজ গলে না যাওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার রুটি পিৎজা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার