Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এক ভারতীয়কে আটক

BN DESK
03 September 2026, 06:57 AM পড়তে ১ মিনিট
রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এক ভারতীয়কে আটক

নিউজ ডেস্ক:  আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক শেখ আবুল হায়াত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শীদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের মৃত শেখ মনিরুলের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ওই ভারতীয় যুবক আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তার গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদের বোতল ও একটি ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।

এলাকা: সিলেট কানাইঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এক ভারতীয়কে আটক

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার