Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেললাইনের পাশে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 05:39 AM পড়তে ১ মিনিট
রেললাইনের পাশে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ পাওয়া গেছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানায় ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়। তবে এখনও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।


লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

রেললাইনের পাশে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার