Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে রূপসায় ডুবেগেছে লাইটার জাহাজ

BN DESK
02 September 2026, 07:39 AM পড়তে ১ মিনিট
রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে রূপসায় ডুবেগেছে লাইটার জাহাজ

নিউজ ডেস্ক: খুলনায় রূপসা নদীতে রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে এমভি সেভেন সার্কেল-২৩ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রূপসা রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে লাইটার জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজের ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছেন। জাহাজটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।  


জাহাজের সুকানী ইমাম হোসেন লিটু এবং গ্রিজার অমিত কুমার শীল জানান, মোংলার হারবারিয়া থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে লাইটার জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩ রূপসার দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। বর্তমানে জাহাজটি ঘটনাস্থলে অর্ধেকের বেশি অংশ ডুবন্ত অবস্থায় পড়ে রয়েছে।  

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয় যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় মাধ্যমে কোস্টগার্ডের কাছে সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিক বিসিজি স্টেশন রুপসা কর্তৃক উদ্ধার সহায়তা প্রদানের নিমিত্তে একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।

তিনি আরও বলেন, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু নিরাপদে রয়েছে। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোস্টগার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে রূপসায় ডুবেগেছে লাইটার জাহাজ

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার