Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে, মেহেরপুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

BN DESK
02 September 2026, 03:45 AM পড়তে ১ মিনিট

লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে মেহেরপুরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা তিনঘণ্টব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

আজ শনিববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে বসে এই কর্মবিরতি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হামলায় আহত মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল ও লাইনম্যান রুবেল হোসেন।

তারা বলেন, আজকের মধ্যে পুলিশ আইনগত ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে আরও কঠোর অবস্থানে যাবেন তারা।গত ২ জুন দুপুরে মেহেরপুর শহরের শ্যামসুন্দরপাড়া এলাকায় বিদ্যুতের মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল রিডিং নিতে যান। এ সময় ওই এলাকার এক ব্যক্তি তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিটার রিডিং কাজে বাধা দেন।

একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে, মেহেরপুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার