Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

BN DESK
02 September 2026, 10:45 AM পড়তে ১ মিনিট

ধর্মডেস্ক: ১৪৪৭ হিজরি সনের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখো হাজি ইতোমধ্যে মিনায় নিজস্ব তাঁবু অবস্থান নিয়েছেন। হজের নিয়ম অনুযায়ী, আজ পুরোদিন এবং রাত মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা নগরী।

স্থানীয় সময় রোববার এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় যাওয়ার আগে লাখো মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করেন। তারা মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে এখন অবস্থান করছেন মিনায়।

দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আজ ৮ জিলহজ মিনার এই তাঁবু শহরে অবস্থান করেই হাজিরা হজের মূল প্রস্তুতি শুরু করেছেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা সুন্নাত।

মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরব গেছেন।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার