Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবে নিখোঁজ পুলিশ সদস্য, আহত ৫

BN DESK
01 September 2026, 07:26 PM পড়তে ১ মিনিট

ভোলার লালমোহনে মেঘনা নদীতে কর্ণফুলী-১২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাত ৮টায় উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ফখরুল ওই দিন লালমোহনের সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায় ।

এ ঘটনায় যারা আহত হয়েছেন, উপজেলা মৎস্য বিভাগের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং তিন পুলিশ কনস্টেবল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলসিকদার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছিলেন তারা। এ সময় হঠাৎ তাদের স্পিডবোট বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি মঙ্গল সিকদার ঘাটে যাত্রী নামাচ্ছিল। একপর্যায়ে স্পিডবোটটি স্রোতে ভাসতে ভাসতে লঞ্চের তলায় ঢুকে যায়। এ সময় বোটটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে লঞ্চের প্রফেলারের পানির ঘূর্ণিতে স্পিডবোট উল্টে যায়। বোটে থাকা পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ফখরুল।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের কোনো খোঁজ মেলেনি।

এলাকা: ভোলা লালমোহন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবে নিখোঁজ পুলিশ সদস্য, আহত ৫

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার