Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমোহনে শত্রুতার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
01 September 2026, 07:32 PM পড়তে ১ মিনিট

ভোলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহপাঠী গুরুতর আহত হন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার শনিরবোল এলকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নয়ন (১৮) পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে ও ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন পৌর এলাকার মো. আলী জিন্নাহর ছেলে আরমান (১৭) ও আবুল কালাম আজাদের ছেলে আশরাফ (১৮)। তারা একই কলেজের শিক্ষার্থী এবং নিহতের সহপাঠী।

স্থানীয় ও পুলিশ জানায়,  বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু বাড়ি ফেরার পথে শনিরবোল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় তারা পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
এলাকা: ভোলা লালমোহন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

লালমোহনে শত্রুতার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 03 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার