Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমোহনে স্কুল মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

BN DESK
01 September 2026, 07:13 PM পড়তে ১ মিনিট
লালমোহনে স্কুল মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

ভোলার লালমোহনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লালমোহন থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন র‌্যাকেটের ভেতর একটি শর্টগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শর্টগানটি উদ্ধার করে।

তিনি বলেন, গেল জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এটি সেই লুট হওয়া অস্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্টগানের গায়ে একটি নম্বর রয়েছে। ওই নম্বরের সূত্র ধরে এর প্রকৃত কারণ বের করতে হবে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

লালমোহনে স্কুল মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার