Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিচু খাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করবেন

BN DESK
10 October 2025, 06:26 AM পড়তে ১ মিনিট
লিচু খাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করবেন

লাইফস্টাইল ডেস্কঃ গ্রীষ্মকাল মানেই পাকা ফলের মেলা। এর মধ্যে লিচু শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে থাকে ভিটামিন সি, বি-৬, রিবোফ্লাভিন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান।
তবে এই উপকারী ফলটি কিছু মানুষের জন্য ক্ষতিকরও হতে পারে। চলুন জেনে নিই, কারা লিচু খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন—

নিম্ন রক্তচাপের রোগী হলেঃ লিচু রক্তচাপ হঠাৎ করে কমিয়ে দিতে পারে। যার ফলে মাথা ঘোরা, ক্লান্তি ও অলসতা দেখা দিতে পারে। আপনি যদি নিয়মিত নিম্ন রক্তচাপের ওষুধ খান, তবে লিচু খাওয়ার আগে সতর্ক থাকুন।

অ্যালার্জি প্রবণ হলেঃ লিচু কারও কারও শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে। যেমন: ত্বকে চুলকানি, ফুসকুড়ি, ঠোঁট ফুলে যাওয়া কিংবা শ্বাসকষ্ট। যদি আপনি অ্যালার্জিতে ভোগেন, তাহলে লিচু এড়িয়ে চলাই ভালো।

ডায়াবেটিস থাকলেঃ লিচু রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ডায়াবেটিস থাকলে কম পরিমাণে লিচু খান এবং সুগার লেভেল পর্যবেক্ষণে রাখুন।

গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন সময়ঃ গবেষণায় দেখা গেছে, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য লিচু খাওয়া নিরাপদ নাও হতে পারে। যদিও বিষয়টি নিয়ে আরও গবেষণা চলছে, তবে ঝুঁকি এড়াতে এ সময় লিচু না খাওয়াই ভালো।

অস্ত্রোপচারের আগে-পরেঃ লিচু রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে পারে। অস্ত্রোপচারের সময় বা পরবর্তী সময়ে এটি খেলে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

অতিরিক্ত লিচু খাওয়ার বিপদঃ অতিরিক্ত লিচু ওজন বাড়াতে পারে। এতে প্রোটিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড নেই, তাই বেশি খেলে শরীরের পুষ্টিগত ভারসাম্য নষ্ট হয়। খালি পেটে লিচু খেলে বিষক্রিয়ার আশঙ্কা থাকে।


লিচু কতটুকু খাওয়া নিরাপদ?

দিনে ১০–১২টি লিচু খাওয়া যেতে পারে। তবে বয়স, শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী এই পরিমাণে পার্থক্য হতে পারে। শিশুদের ক্ষেত্রে অবশ্যই বিচি ফেলে দিয়ে লিচু খাওয়াবেন।

লিচু যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে এটি বিপদজনকও হতে পারে। তাই স্বাস্থ্য বুঝে পরিমিত পরিমাণে লিচু খান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

লিচু খাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করবেন

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার