Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

BN DESK
03 September 2026, 09:38 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে হাতুড়ির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম শাকিল (২৫)।তিনি জালিরচর গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে। আটক হওয়া তরুণের নাম সাইফুল (২৩)। তিনি একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিকালে শাকিলদের বাড়ির সামনের পুরাতন কাচারী ঘরে বসে মোবাইলে লুডু খেলছিলেন দুজনে। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদারের ভাষ্য, নিহত শাকিল ও সাইফুল একসঙ্গে চলাফেরা করতেন। দুজনই মাদকাসক্ত ছিলেন। মাদক সংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক সাংবাদিককে বলেছেন, ‘হাসপাতালে আনার আগেই মারা যান শাকিল। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন সংবাদমাধ্যমে জানান, এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

B
BN DESK | 12 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার