Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

BN DESK
02 September 2026, 02:21 PM পড়তে ১ মিনিট
শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। তিনি হাজীপুর ইউনিয়নের পীরের বাজারে ব্যবসা করতেন।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে পাঠান।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার