Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরণখোলায় ছাগলকে পেঁচিয়ে ধরা ২০ ফুট লম্বা অজগরকে আটক

BN DESK
03 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
শরণখোলায় ছাগলকে পেঁচিয়ে ধরা ২০ ফুট লম্বা অজগরকে আটক

নিউজ ডেস্ক:  বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয়দের সহায়তায় সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধারের পর বনে অবমুক্ত করে।

সিপিজি লিডার মো. খলিলুর রহমান বলেন, ‘‘গ্রামের মরিয়ম বেগম নামের এক নারী দুপুরে তার একটি ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়।’’

তিনি আরো বলেন, ‘‘উদ্ধার হওয়া অজগরটি প্রায় ২০ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৫৫ কেজি। হঠাৎ এ ধরনের বড় সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও গবাদি পশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।’’

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘‘উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শরণখোলায় ছাগলকে পেঁচিয়ে ধরা ২০ ফুট লম্বা অজগরকে আটক

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার