Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীরে আগুন দিয়ে আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

BN DESK
09 October 2025, 01:26 AM পড়তে ১ মিনিট
শরীরে আগুন দিয়ে আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

মফস্বল ডেস্ক:  ঝালকাঠিতে আদালতের ভেতরে এক গৃহবধূ নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  রবিবার (২৫ মে) ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতর এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই মামলায় তার স্বামীকে জেল হাজতে পাঠানো হয়। রবিবার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিলো। আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। এ সময় তাকে পুলিশ এসে উদ্ধার করে। 

ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ‘‘ওই গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পরে সেটির নারাজিও দিয়েছিলেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়াতে গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে এই আত্মহত্যার চেষ্টা করেন।’’  

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শরীরে আগুন দিয়ে আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার