যশোরের শার্শা উপজেলার উলাশীর কন্যাদহ গ্রামে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে।
আজ রোববার(১৫জুন ) দুপুর ৩টার দিকে উপজেলার কন্যাদাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের শ্রমিক ছিলেন।
নিহতের চাচাত ভাই শহিদ আলী জানান, দুপুরে আইয়ুব হোসেন গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এসময় বৃষ্টি শুরু হলে ব্রজপাতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে মাঠ থেকে তাকে উদ্ধারকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জানান।