Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে  করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন 

BN DESK
13 May 2026, 01:19 AM পড়তে ১ মিনিট

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে ১২ মে ২০২৬ইং তারিখে করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ. কে. এম একরামুল হোসাইন স্বপন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. কবীরুল ইসলাম, ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন। 

থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। বাবা মা উভয়েই এই রোগের জীন বহন করলে তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০-১৫ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। 

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল থেকে এইচবি ইলেট্রোফরোসিস (ঐন. ঊষবপঃৎড়ঢ়যড়ৎবংরং) পরীক্ষার মাধ্যমে একজন জেনে নিতে পারেন তিনি এই রোগের বাহক কিনা। শুধুমাত্র সচেতনতাই একজন বাহকের সাথে আর একজন বাহকের বিবাহ বন্ধ করে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত সন্তান জন্ম দেওয়া রোধ করা যেতে পারে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে  করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশ...

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার