Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন

BN DESK
09 October 2025, 12:54 PM পড়তে ১ মিনিট
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ক্লাব এবং দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে শতাধিক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএভিপি মোঃ জাকির হোসেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মুন্তাসির চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তর এর উপদেষ্টা ইসমাত শিরীন উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত ন্যাশ...

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার