Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষককে হাতুড়িপেটা করল মেম্বারের ছেলে

BN DESK
02 September 2026, 02:40 PM পড়তে ১ মিনিট
শিক্ষককে হাতুড়িপেটা করল মেম্বারের ছেলে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পেটে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৮টার দিকে মধ্য নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাকির ওই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক।

আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, রেববার রাতে বাড়ি ফেরার পথে নারিকেলবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরও কয়েক জন পথরোধ করে পেটে পিস্তল ঠেকিয়ে ডাক-চিৎকার দিতে নিষেধ করে মারধর করে। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। এ সময় একটা টর্চ লাইটের আলো আসলে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নেন।

অভিযোগের বিষয়ে জানতে তৌহিদুল ইসলাম চানকে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শিক্ষককে হাতুড়িপেটা করল মেম্বারের ছেলে

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার