আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বাড়াতে “ইন্সপায়ারিং টুমোরো’স লিডার্স” শীর্ষক এক গ্রুমিং সেশনের আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ইয়ুথ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভ এর আওতায় বুধবার, ১৩ আগস্ট ২০২৫, গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারসহ দীর্ঘ প্রায় ৩৮ বছরের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদেরকে সঠিক জ্ঞান, নৈতিকতা ও লিডারশিপ স্কিল তৈরী করতে অনুপ্রাণিত করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং খাত সম্পর্কিত আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ তৈরী, আর্থিক স্বাক্ষরতা ও ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এসব সেশনে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শেয়ার করে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের মানসিকতা তৈরিতে এবং ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।
শিক্ষার্থীদের নিয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুপ্রেরণামূলক উদ্যোগ
BN DESK
10 October 2025, 11:16 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর