Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিপইয়ার্ড থেকে মাথা পলিথিনে মোড়ানো ও হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

BN DESK
02 September 2026, 06:08 AM পড়তে ১ মিনিট
শিপইয়ার্ড থেকে মাথা পলিথিনে মোড়ানো ও হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাত এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (২৩ মে) ভোরে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শিপইয়ার্ড মেইন গেটের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে। 

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ এসে আনুমানিক ২৭ বছরের এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থলে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় ছিল।”
তিনি আরও বলেন, “হাত-পা বেঁধে তাকে প্রথমে তাকে জখম করা হয়। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিনে মুড়িয়ে শ্বাসসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শিপইয়ার্ড থেকে মাথা পলিথিনে মোড়ানো ও হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার