Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশু আছিয়ার ঘটনায় দেশবাসী কষ্ট পেয়েছে : জামায়াত আমির

BN DESK
10 October 2025, 10:36 PM পড়তে ১ মিনিট
শিশু আছিয়ার ঘটনায় দেশবাসী কষ্ট পেয়েছে : জামায়াত আমির

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্যাতনে মৃত্যুর ঘটনায় সারা দেশবাসী কষ্ট পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা দোয়া করি, এই মেয়েটিকে আল্লাহ তায়ালা জান্নাতে দেন এবং তার আপনজনকে আল্লাহতায়ালা প্রশান্তি দান করেন।’ তিনি বলেন, দেশবাসী এই ঘটনায় কষ্ট পেয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে এক ও অভিন্ন হওয়ার তওফিক আল্লাহতায়ালা দান করুন। এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার বড় ভূমিকা থাকবে, আমি সেই ভূমিকা প্রত্যাশা করি।

ইফতার মাহফিলে কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ‘আর্থিক’ সম্পর্কের সংবাদ কেন গণমাধ্যমে উঠে আসে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে। কখনো ১৫/১৬ কোটি, কখনো একশ’ কোটি টাকার কথা কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এই কথা।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমি বলতে চাই আপনাদের, সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে ছোট সাংবাদিক ভাববেন না। আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি। একজন কবি বলে গেছেন, অসির চাইতে মসির জোর অনেক। অর্থাৎ আপনাদের লেখা, আমাদের বলা, আপনাদের কথার জন্য জাতির অনেক লাভ হবে। একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। এ সময় মিডিয়ায় সাংবাদিকদের সত্য প্রকাশের ক্ষেত্রে পেশাগতভাবে আন্তরিক ও সৎ হওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ এই ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইউনিটির কর্মকর্তারা এবং প্রবীণ-নবীন রিপোর্টাররা অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

শিশু আছিয়ার ঘটনায় দেশবাসী কষ্ট পেয়েছে : জামায়াত আমির

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার