Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

BN DESK
10 October 2025, 03:18 AM পড়তে ১ মিনিট
শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ এমদাদ (৩০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে শিক্ষার্থীর মা ছালমা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ে করেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ দৌলতপুর (খাঁনবাড়ি) গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের তাফসিরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ঐ শিশু আরবি শিখতো। গত শনিবার (১২ জুলাই) সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় দিয়ে আসার পর অভিযুক্ত শিক্ষক মোঃ এমদাদ বারান্দার একটি কক্ষে নিয়ে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটি ডাক-চিৎকার শুরু করলে শিক্ষক এমদাদ পালিয়ে যায়। শিশুটি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে সমালোচনা শুরু হয়।

শিশুটির মা ছালমা আক্তার বলেন, আমার মাছুম শিশুকে কোরআন শরীফ শিখানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। শয়তান এমদাদ হুজুর আমার মাছুম বাচ্চার সর্বনাশ করতে চেয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ পলাতক রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার