Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিয়ালের সঙ্গে ধাক্কায় সিএনজি উল্টে গৃহবধূ নিহত

BN DESK
10 October 2025, 07:22 AM পড়তে ১ মিনিট
শিয়ালের সঙ্গে ধাক্কায় সিএনজি উল্টে গৃহবধূ নিহত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিয়ালের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে নাছিমা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী আহত হন।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টার দিকে কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় ঘটে এ ।

নিহত নাছিমা খাতুন কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।

আজ শুক্রবার (২৭ জুন) বাদ জুমা জোতমোড়া ও বরইচারা কবরস্থানে নিহতকে দাফন করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারকে দেখাতে গিয়েছিলেন দম্পতি নাছিমা ও মজিদ। রাতে সিএনজিচালিত অটোরিকশায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান নাছিমা।

দুর্ঘটনায় আহত নাছিমার স্বামী আব্দুল মজিদ বলেন, চিকিৎসককে দেখিয়ে সিএনজিতে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়। এতে সিএনজির নিচে চাপা পড়ে নাছিমা মারা গেছে।

কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, রাতে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শিয়ালের সঙ্গে ধাক্কায় সিএনজি উল্টে গৃহবধূ নিহত

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার