লাইফস্টাইল ডেস্ক : শীতে ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়। কোমলতা উধাও হয়ে ঠোঁট জুড়ে শুধুই শুষ্কতা। লিপস্টিকের চড়া রংও সেই শুষ্কতা ঢেকে ফেলকে পারে না। সেই সঙ্গে ঠোঁট জুড়ে তীব্র অস্বস্তি তো হতেই থাকে। শীতে পেট্রোলিয়াম জেলি অথবা লিপবাম কিংবা লিপস্টকের ব্যবহার ঠোঁটের যত্নের শেষকথা নয়, নিতে হবে বাড়তি যত্ন। ঠোঁটের মসৃণতা বজায় রাখতে কোন নিয়মগুলি মেনে চলবেন?
ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁট ফাটতে শুরু করলে দ্রুত এর কার্যকরী সমাধান করা প্রয়োজন।
শরীরের চামড়ার তুলনায় ঠোঁট বেশি ফাটে, কারণ এটি মূলত চামড়ার উপরিভাগের খুব পাতলা স্তর। তাই শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং চামড়ার এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
১. শীতের ঠান্ডা মৌসুমে পানি খাওয়ার পরিমাণ কমে যায়।
২. মাঝে মাঝেই জিব দিয়ে ঠোঁট বুলিয়ে নিতে ইচ্ছা করে।
৩. শীতে ঠোঁটের কোমলতা বজায় রাখতে লিপমাস্ক ব্যবহার করা জরুরি।