Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ পরিবারের সবাই চোর: শামীম সাঈদী

BN DESK
01 September 2026, 09:57 PM পড়তে ১ মিনিট
শেখ পরিবারের সবাই চোর: শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এটা সত্য। তবে, শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতার যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে প্রথম ব্যাংক ডাকাতি করেছে। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের রাস্তা-ঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। শুধু পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই ছাব্বিশ’শ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। আমরা চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যবিরোধী বিপ্লব। দুর্নীতিবিরোধী বিপ্লব।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে অনুষ্ঠিত গণজমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম সাঈদী বলেন, আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা মেধার পক্ষে থাকব। কোনো কোটার পক্ষে থাকব না। আমরা আগামী দিনে সব কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকব। আর বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই বাংলাদেশকে সোনার বাংলা করে গড়ব।

তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলত, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে; ঠিক তেমনি এখানকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনিভাবে সবাই নিরাপদে থাকবেন। তাই আগামী দিনের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে কোনোপ্রকার চোখরাঙানি চলবে না। পক্ষে থাকুন আর বিপক্ষে থাকুন ভদ্রমত থাকবেন। কোনো ধরনের অভদ্রতা, উচ্ছৃঙ্খলতা জামায়াতে ইসলামী করে না সহ্যও করবে না। আপনাদের ভয় নাই। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আপনাদের পাশে আছি। আপনারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রপরিচালনার সুযোগ দেবেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর মাও. শাহ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. সিদ্দিকুল ইসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের সেক্রেটারি মাও. শফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শেখ পরিবারের সবাই চোর: শামীম সাঈদী

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার