Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

BN DESK
03 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে কখনোই ক্ষমা করা যাবে না।আজ রবিবার (২০ জুলই) রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একজন শহিদের মা, কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের; সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে, বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিল। চিন্তা করতে পারেন? একটা স্বাধীন দেশের নাগরিক আমরা!

তিনি বলেন, আমরা ৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের প্রশাসন, যারা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে। তারা আজ আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কী নির্মম, নৃশংস, অমানবিক। এ জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার