Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেবাচিম হাসপাতালের দায়িত্ব নিলেন মশিউল মুনীর

BN DESK
03 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট
শেবাচিম হাসপাতালের দায়িত্ব নিলেন মশিউল মুনীর

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।

 

হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী।

 

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

 

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল ও দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শেবাচিম হাসপাতালের দায়িত্ব নিলেন মশিউল মুনীর

B
BN DESK | 25 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার