Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে সাবেক নারী ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু

BN DESK
04 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট
শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে  সাবেক নারী ইউপি  সদস্যসহ ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিদগ্ধ হয়ে সাবেক নারী ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে মারা গেছে চারটি গরু। মঙ্গলবার ভোরের দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭)। ফিরোজা বেগম পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আমান উল্লাহর বাড়িতে ভোরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে শিশু শরিফের মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। ফিরোজা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে চারটি গরুও মারা যায়। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে সাবেক নারী ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু

B
BN DESK | 27 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার