Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড

BN DESK
09 October 2025, 09:18 PM পড়তে ১ মিনিট
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের গারো পাহাড়ের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। 

এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,  কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী, কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়ার ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ. গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া।

এর মধ্যে আকবর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের ৩ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড

B
BN DESK | 27 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার