Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 04:44 PM পড়তে ১ মিনিট

শেরপুর পৌরএলাকার মোবারকপুর কইনাপাড়ার একটি কলাক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলা শহরের মোবারকপুর কইনাপাড়ার সিরাজ মিয়ার কলাক্ষেত থেকে কোমড় থেকে মাথা পর্যন্ত খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর পৌরসভার মোবারকপুর কইনাপাড়ার সিরাজ মিয়ার কলা বাগানে অজ্ঞাতনামা মহিলা ( বয়স অনুমান ২৫ বছর) এর খন্ডিত মরদেহ পেট থেকে উপরের অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটস্থল থেকে খন্ডিত মরদহেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর খন্ডিত এ অংশটি কলাবাগানে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থল থেকে খন্ডিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার