Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত সেনাসদস্য

BN DESK
10 October 2025, 06:13 PM পড়তে ১ মিনিট
শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত সেনাসদস্য

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার  (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য। 

 

স্বজন ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গত ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে তিনি ছুটিতে আসেন। দুই দিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে আজ সকালে তার বাবার সঙ্গে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাত ভাই রঞ্জুসহ কয়েকজন ওয়াসিমকে দা দিয়ে পেছন থেকে কোপ দেন। পরে তাঁকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত বলেন, আমরা উনার ডেডবডি পেয়েছি, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে। আমরা শুনেছি জমি নিয়ে বিরোধে তাঁকে মারা হয়েছে।

এ বিষয়ে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজান ভূইয়া বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহজনকভাবে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড তাই তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য জেলার যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত সেনাসদস্য

B
BN DESK | 02 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার