Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

BN DESK
23 April 2026, 02:32 AM পড়তে ১ মিনিট

শেরপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) শেরপুর সদরের বয়ড়া পরানপুরের মেসার্স বাবর ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, শেরপুর সদরের মেসার্স বাবর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স বাবর ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। 

জব্দকৃত ৮৩৫ লিটার জ্বালানি তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকারেরর নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে  ৯৬ হাজার ২৫  টাকায় বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণকেও বিনা প্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয়। জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের বিষয়ে তাদের অবগত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ বলেন, জনস্বার্থ সুরক্ষা এবং সরকারি নির্দেশ পালনে এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার