Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা  

BN DESK
10 October 2025, 12:32 AM পড়তে ১ মিনিট
শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা  

নিউজ ডেস্ক: ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয়ে টানা বর্ষণে উজানের ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে অঞ্চলটিতে।

মঙ্গলবার (২০ মে) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এখনো ৬ শতাংশ ধান কাটা বাকি রয়েছে। কেটে নেওয়া অনেক ধান এখনো মাড়াই হয়নি। অনেক কৃষকের খড় এখনো কাঁচা। টানা বৃষ্টিপাতে অনেকের কেটে নেওয়া ধান ও খড় বৃষ্টির পানিতে পচে যাচ্ছে।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ‘৯৪ ভাগ ধান কাটা শেষ হয়েছে। বাকি ধান দ্রুত কাটার জন্য কৃষকদেরও পরামর্শ দেওয়া হয়েছে। আশাকরি এক সপ্তাহের মধ্যে সব ধান কাটা শেষ হবে।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা  

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার