Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ট্রাকঅটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৬

BN DESK
10 October 2025, 11:44 AM পড়তে ১ মিনিট
শেরপুরে ট্রাকঅটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৬

নিউজ ডেস্ক:  শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায়  ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার (২১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন (২৩) জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে শেরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হন সাত জন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মুসলিম উদ্দিন ও অটোরিকশাচালক আলাউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথেই মুসলিম উদ্দিন মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ট্রাকঅটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৬

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার