Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

BN DESK
04 September 2026, 03:23 PM পড়তে ১ মিনিট
শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাইটকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) উপজেলার গেরামারা গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

আহতরা হলেন, উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), জহিরন নেসা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫), আজহার আলী (৪০) ও গোবিন্দ নগর গ্রামের কাজল রেখা (৩৫)। আহতদের মধ্যে জহিরন নেসা ও আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে আট যাত্রী নিয়ে অটোরিকশাটি নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। তিন চাকার যানটি বাইটকামারী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজিম উদ্দিন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘাতক ড্রাম ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার