Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

BN DESK
04 September 2026, 12:16 AM পড়তে ১ মিনিট
শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত খোকা মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় এক চায়ের দোকানে চা পান করার পর নালিতাবাড়ী-নকলা মহাসড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া৷ এসময় নালিতাবাড়ী থেকে নকলাগামী দ্রুত গতির পণ্যবাহী একটি ট্রাক খোকা মিয়াকে সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়৷ 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার