Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে দোজা পীরের মুর্শিদপুর দরবারে হামলার ঘটনায় আটক ৭

BN DESK
04 September 2026, 04:45 PM পড়তে ১ মিনিট
শেরপুরে দোজা পীরের মুর্শিদপুর দরবারে হামলার ঘটনায় আটক ৭

শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার লছমনপুর এলাকাস্থ খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা করা হয়। এতে হামলাকারী ও হামলার শিকার উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয় মাদ্রাসার সুপার তরিকুল ইসলামসহ ২৫ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ শত জনকে আসামি করে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন দরবার শরীফের খাদেম মাহমুদান মাসুদ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার শরীফের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছিলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া ক্বওমী মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম, স্থানীয় মো. খোরশেদ, মো. মজিবুর, মো. শহিদুলসহ ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ। তাদের অভিযোগ, পীরের দরবারে ইসলাম পরিপন্থি কার্যকলাপ হয়। তাই দরবার বন্ধের দাবিতে এর আগেও মাদ্রাসা ও লছমনপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে দোজা পীরের মুর্শিদপুর দরবারে হামলার ঘটনায় আটক ৭

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার