Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
13 April 2026, 03:21 AM পড়তে ১ মিনিট

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৭নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, এখনও কিছু জানা যায়নি। খবর পাওয়ার পর বিভিন্নজনের কাছে জানতে চেয়েছি, কিন্তু সঠিক কারণ কেউ বলতে পারেনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।

নিহতের বাবা সুন্দর আলী বলেন, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমরা ঢাকাতেই থাকি। মেয়েও ঢাকায় থাকতো, কিন্তু গ্রামের বিয়ে দিয়েছি যেন খোঁজখবর রাখা যায়। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে শুনেছি ওর শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছি, গিয়ে বিস্তারিত বলতে পারব।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাসার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার