Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

BN DESK
04 September 2026, 03:11 PM পড়তে ১ মিনিট
শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় বাড়ির পাশে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো নামাপাড়া গ্রামের সালাম মিয়ার যমজ কন্যা সন্তান মিলা ও শিলা (১১)।

আজ শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকলের অজান্তে ৫ জন  মিলে বাড়ির পাশের একটি নালার পানিতে  গোসল করতে যায়। গোসল করা অবস্থায় নিলা ও শিলাসহ মোট ৩ জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নালার পানি থেকে তাদেরকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই জমজ বোনের মত্যু হয়। বাকি একজনকে গুরুতর অবস্থায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

তারা আরও জানান, শিলা ও মিলা স্থানীয় একটি ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। তার বাবা সালাম মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম। 

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার