Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

BN DESK
09 October 2025, 04:08 AM পড়তে ১ মিনিট
শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাতকুচি এলাকায় বন্যহাতির দল হানা দেয়। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এসময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, গত ২০ মে জেলার ঝিনাইগাতী উপজেলায় হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার